রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোকে পুনর্গঠন করতে সরকার এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছে। এই সময়ে যারা তাঁবুতে থাকতে রাজি নন, তাদের আবাসন ভাড়া বহন করবে সরকার।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, শুক্রবার আদিয়ামান প্রদেশে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পর্যবেক্ষণে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান। গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি মানুষ।

‘আমরা নিশ্চিত করছি যে, আমাদের নাগরিকরা যারা তাঁবুতে থাকতে চান না, তারা এক বছরের ভাড়া পরিশোধ করার অর্থ পাবেন। সেটা দিয়ে তারা তাদের মতো বাসস্থানে থাকতে পারবেন।’

এ সময় এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক তার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি। 

৭ দশমিক ৮ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্প তুরস্কের পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে। দুই দেশ মিলে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক। 

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি নেতা এদিন বলেন, আমরা প্রতি পরিবারকে ১৫ হাজার লিরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে স্থানান্তর সহায়তাও থাকছে৷ আমরা একটি ব্যাপক কর্মসূচি প্রস্তুত করছি, যা দেশকে, বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে আবারও উঠে দাঁড়াতে সক্ষম করবে।

‘আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি, নির্মাণকাজ দ্রুত শুরু হবে’, বলেন এরদোগান।

তিনি বলেন, তুর্কি এয়ারলাইন্স ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে স্থানান্তর করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশ থেকে অন্তত ৭৬ হাজার মানুষকে সরিয়ে দেশের অন্যান্য অংশে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit