রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

একই ভবনের ১৫ পরিবার নিহত, বেঁচে ফিরেছেন মাত্র ৩ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লাশের সারির স্তুপ জমে গেছে তুরস্কে। প্রিয় মানুষ আর আত্মীয় স্বজন হারিয়ে বেদনায় কাতরাচ্ছেন অসংখ্য তুর্কি আর সিরীয় নাগরিক। উদ্ধারকাজ এখনও চলছে। এর মধ্যেই এলো আরও এক ভয়াবহ খবর। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, তুরস্কের একটি ভবনের ১৫টি পরিবারের ৩ জন ব্যতীত সবাই মারা গেছে। 

এমন একটি বহুতল ভবনের নাম ‘অরকান’। ভূমিকম্পে ধসে গেছে ভবনটি। যেখানে ১৫টি পরিবার থেকে এখন পর্যন্ত মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা গেছে। ভয়াবহ ভূমিকম্প এসব পরিবার এবং বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। 

ভূমিকম্পের পরের দিনগুলোতে ওইসব পরিবারের বন্ধুবান্ধব এবং প্রিয়জন ‘অরকানের’ চারপাশে জড়ো হয়েছিল। এই আশায়, যদি কেউ বেঁচে ফেরে। এক দিনেরও বেশি সময় খনন করার পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত টেনে বের করা হয়। কিন্তু তিনজনের বেশি উদ্ধার করা যায়নি। বাকিদের কোনো খোঁজ নেই। সবাই আশা নিয়ে অছে হয়তো তারা ফিরবে। 

ভবনের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন ১৯ বছরের তরুণী সাইয়েদা ওকান। ধসে পড়া ভবনটির সামনে দাঁড়িয়ে বন্ধু দামলা বলছিলেন, এটাই সাইয়েদার কক্ষ। তিনি এখন আশা করে আছেন, ফিরবেন তার প্রিয় বন্ধু। তাকেও পাওয়া যায়নি। 

সেখানে জড়ো হওয়া অনেক মানুষ বলছিলেন, এখানে প্রতিবেশীরা প্রায়ই চা বা তুর্কি কফি খেতে একে অপরের বাড়িতে যেতেন। অরকান এবং রাস্তার অন্যান্য বিল্ডিংয়ের বাসিন্দাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল। তারা নিয়মিত আড্ডা দিতেন। খুব সুন্দর সময় কাটাতেন তারা। 

এমরুল্লাহ নামে একজন জানান, তিনি স্থানীয় একটি মুদি দোকান চালাতেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এখানে প্রতিবেশীদের বন্ধন কেমন ছিল? সে হাত দুটো এক করে বলেন, এমন।

আরও একজন বলছিলেন, অরকান কয়েক দশক ধরে দাঁড়িয়ে আছে। আমার বয়স ৫০ বছর।  আমার মনে আছে স্কুলে যাওয়া এবং যাওয়ার পথে এটির পাশ দিয়ে কত হেঁটেছি।

ভবনটির নিচে আটকে পড়া মানুষের বেঁচে ফেরার আশা একেবারেই ক্ষীণ। উদ্ধারকর্মীরা ওই স্থানে অপেক্ষারত পরিবারগুলোকে বলছে, আটকে পড়া মানুষের বেঁচে থাকার আশা করবেন না।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit