রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

অশ্বিন তোপে তৃতীয় দিনেই কুপোকাত অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের ৪০০ রানের বিপরীতে প্রথম ইনিংসে ১৭৭ রান করা অস্ট্রেলিয়া শনিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে শতরানের আগেই। রবীচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে তাদের ইনিংস থেমেছে মাত্র ৯১ রানে। টেস্টে ভারতের মাটিতে এটাই অজিদের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ইনিংস। ১২ ওভার বল করে ৩৭ রান খরচায় অশ্বিন তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

নাগপুরে এদিন ভারত তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হলে, ২২৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার পড়ে স্বাগতিক স্পিনারদের রোষানলে। অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে দলের খাতায় ৭ রান যোগ হতেই আউট হন খাজা।

এরপর একে একে তার স্পিন বিষে পর্যদুস্ত হন ডেভিড ওয়ার্নার (১০), ম্যাট রেনশো (২), পিটার হ্যান্ডসকম্ব (৬) ও অ্যালেক্স ক্যারি (১০)। মাঝে মার্নাস লাবুশেনকে (১৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা।
 
ক্রিজের একপ্রান্ত আগলে অবশ্য প্রতিরোধের বার্তা দিয়ে যান স্টিভেন স্মিথ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি টেইল-এন্ডার ব্যাটাররা। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল ও জাদেজা। ৫১ বল মোকাবিলায় ২৫ রানে অপরাজিত থাকেন স্মিথ।

নাগপুরে ইনিংস ও ১৩২ রানের জয়ে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ১৭ ফেব্রুয়ারি। 

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit