রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বেলুন ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের স্পাই বেলুন ইস্যুতে দেশটির বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বাণিজ্য বিভাগ চীনের ছয়টি কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়।  এসব কোম্পানি দেশটির সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টাকে সমর্থন করছে বলে অভিযোগ করা হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বেইজিংয়ের সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে- বিশেষ করে এয়ারশিপ ও বেলুনসহ মহাকাশ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত ছয়টি চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর আমেরিকার উপর দিয়ে উড়ে আসা সন্দেহভাজন গুপ্তচর বেলুনের বিষয়ে চীনের তীব্র নিন্দা করেন মার্কিন আইনপ্রণেতারা। তার আগে শনিবার মার্কিন সামরিক বাহিনী চীনা বেলুনটি গুলি করে ধ্বংস করে। বেলুনটি আলাস্কা থেকে দক্ষিণ ক্যারোলিনা পর্যন্ত দিনব্যাপী উড়ার পর সেটি ধ্বংস করা হয়। এতে তীব্র আপত্তি জানায় বেইজিং।

খবরে বলা হয়েছে, কালো তালিকায় যুক্ত করা চীনা কোম্পানিগুলো সরকারি অনুমোদন ছাড়া মার্কিন সরঞ্জামাদি ও প্রযুক্তিপণ্য সংগ্রহ করতে পারবে না।

শুক্রবারের বিবৃতিতে মার্কিন শিল্প ও নিরাপত্তা এবং বাণিজ্য বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালান এস্তেভেজ বলেন, উঁচুতে উড়তে সক্ষম বেলুন ব্যবহারের মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মার্কিন জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে পিপলস রিপাবলিক অব চায়না।

তিনি আরও বলেন, আজকের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে, মার্কিন জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ক্ষতি করতে চায়- এমন কোনো সংস্থা বা কোম্পানিকে মার্কিন প্রযুক্তি প্রাপ্তি থেকে বিচ্ছিন্ন করা হবে।

নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বেইজিং নানজিয়াং এরোস্পেস টেকনোলজি কোম্পানি, চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, ৪৮তম গবেষণা ইনস্টিটিউট, ডংগুয়ান লিংকং রিমোট সেন্সিং টেকনোলজি কোম্পানি, ঈগলস মেন এভিয়েশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রুপ কোম্পানি, গুয়াংজু তিয়ান-হাই-জিয়াং এভিয়েশন টেকনোলজি কোম্পানি, শানঝি ঈগলস মেন এভিয়েশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রুপ।

ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনের সামরিক বাহিনী হাই অল্টিটিউড (উচ্চ-উচ্চতার) বেলুন ব্যবহার করে গোয়েন্দা তথ্য এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। যা মার্কিন জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির স্বার্থের পরিপন্থী।

তবে চীন এমন অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছে, প্রধানত আবহাওয়া সংক্রান্ত গবেষণার উদ্দেশ্যে বেলুন ছাড়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit