রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি, পোল্যান্ড সফরে যাচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির দিন অর্থাৎ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশটিতে নতুন করে বড় হামলার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। এর আগে ২০-২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পাশ্ববর্তী দেশ পোল্যান্ড সফর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের।

হোয়াইট হাউজ জানিয়েছে, সফরে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং অঞ্চলটির অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। যুদ্ধের এক বছর উপলক্ষ্যে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন প্রেসিডেন্ট বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, ভাষণে বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার বার্তা দিতে পারেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু করে রুশ বাহিনী। যা এখনও চলছে। পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। যুদ্ধ থামার কোন ইঙ্গিতও নেই। যুদ্ধের শুরু থেকে মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের জেলেনস্কি সরকারকে সামরিক ও মানবিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit