রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শাহরুখ খানের এই হাতঘড়ির দাম শুনলে অবাক হবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। ব্যবসার অঙ্কে বিশ্বজুড়ে হাজার কোটির দিকে দৌড়ে চলেছে ‘পাঠান’। ঠিক এই সময়ই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের ভিডিও। যদিও এটা দীপিকার নতুন ব্রান্ডের প্রচার। সব কিছুর মাঝে ভাইরাল হল শাহরুখের হাতের নীল ঘড়ি। বাদশার হাতের দারুণ ঘড়ি দেখে নেটদুনিয়ায় হইচই। কোন কোম্পানির ঘড়ি, কত দাম, তা জানতে নানা জল্পনা।

জানা গেছে, শাহরুখের ঘড়িটি বিদেশি সংস্থা ‘অডেমার্স পিগুয়েট’র। এই ঘড়িটির দাম প্রায় ৪.৯৮ কোটি ভারতীয় রুপি। । যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি। দাম শুনে বিস্মিত হয়েছেন অনেকেই। কারো মনে হয়েছে, সারা জীবন চাকরি করে অবসর নেওয়ার পরেও এতো টাকা একসঙ্গে পাওয়া যায় না। তবে অবশ্য শাহরুখের ঘড়ির দাম শুনে চমকে ওঠেননি, এই সংখ্যাটা অনেক বেশি। প্রথমবার শাহরুখ কোনো বহুমূল্য জিনিস পরলেন, এমন তো নয়। ব্যক্তি শাহরুখ যে অত্যন্ত শৌখিন মানুষ, বাইরে থেকে হলেও ‘মান্নাত’ দেখলে তা বোঝা যায়।

এদিকে, ‘পাঠান’ ছবির সাফল্য দেখে আপ্লুত শাহরুখ খান। সম্প্রতি টুইট করে সেই উচ্ছ্বাস প্রকাশও করেছেন এসআরকে। নিন্দুকরা মনে করছিল শাহরুখের দিন শেষ। তবে যে অভিনয়ই তাকে বলিউডের বাদশা বানিয়েছে, সেটাকে ছাড়বেন কি করে? চার বছর পর পর্দায় পাঠান হয়ে কামব্যাক করলেন তিনি। পাঠান মুক্তির দিন থেকেই নানা বক্স অফিস রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে। সব বিতর্ককে পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে।

সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit