রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

উদ্ধারকাজে অব্যবস্থাপনা: নড়বড়ে এরদোগানের গদি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৩৯ সালের পর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখল তুরস্ক। অনেকেই বলছেন, উদ্ধারকারীরা যথা সময়ে পৌঁছাতে না পারায় কিংবা উদ্ধার সক্ষমতার অভাবে মৃতের সংখ্যা বেড়েছে। এ জন্য রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রশাসনকেই দায়ী করছে জনগণ ও বিরোধী দলের একটা অংশ।

অনেকে বলছেন, তরিৎ ব্যবস্থা নিতে পারলে অনেক মানুষের জীবন বাঁচাতে পারত এরদোগানের প্রশাসন। আর এই অবস্থায় গেল ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন এরদোগান।

উদ্ধারকাজে কিছু অব্যবস্থাপনা ও সক্ষমতার অভাবের খানিকটা স্বীকার করে নিয়েছেন এরদোগান। তবে তিনি এই বিপর্যয়ের জন্য ভাগ্যকেই দুষছেন। এরদোগান বলেন, ‘এমন ঘটনা সবসময়ই ঘটে। এটা ভাগ্যেরই একটা অংশ।’ 

তবে তুরস্কে ভূমিকম্পের পরই জোরেশোরে আলোচনায় এসেবে ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানার বিষয়টি। অনেকেরই অভিযোগ, তরতরিয়ে বেড়ে ওঠা নগর ব্যবস্থায় ভবন নির্মাণের তদারকিতে ব্যাপক ঘাটতি ছিল প্রশাসনের।

এ বিষয়ে ইস্তাম্বুলের টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রফেসর নাসি গোরুর ২০২০ সালের ভূমিকম্পের পরই ঝুঁকির কথা অনুমান করতে পেরেছিলেন বলে দাবি করেছেন। এসময় তিনি, আদিয়ামান ও কাহরামানমারাসে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলেও ভবিষ্যত বাণী করেছিলেন।

এই অধ্যাপকের দাবি, ‘‘আমি স্থানীয় সরকার, গভর্নর ও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছিলাম।, আমি বলেছিলেন, দয়া করে আপনাদের শহরগুলোকে ভূমিকম্প মোকাবেলার জন্য তৈরি করুন। তবে আমরা তাদেরকে থামাতে পারিনি, তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করার সব ব্যবস্থাই করেছে।’’

ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মুস্তাফা এরদিকের বিশ্বাস, বিল্ডিং কোড না মানায় এতো ব্যাপক প্রাণহানী হয়েছে। তিনি বলেছেন, ‘আমরা ক্ষতি মেনে নেব, তবে এমন ধরনে ক্ষতি নয়।’ ‘এটা ঠেকানো যেত এবং তারাই এমন প্রাণহানীর ব্যবস্থা করে রেখেছিল।’ 

এসব কর্মকাণ্ডের কারণে সবমিলিয়ে তুরস্কে এরদোগান বিরোধী জনমত তৈরি হচ্ছে বলেই দাবি করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit