বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

তুরস্ক ও সিরিয়ার জন্য ফিলিস্তিনের মসজিদে মসজিদে দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের পর ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার ভ্রাতৃপ্রতীম মানুষদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের মসজিদগুলোতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি দেশ দুটির মানুষদের জন্য দোয়া করেন। খবর আনাদোলুর।

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা প্রায় ২৪ হাজারের মতো।

প্রার্থনার পাশাপাশি মুসল্লিরা জরুরি ত্রাণ পাঠানোর জন্য তহবিল গঠন করেন। এ কাজে সহায়তা করছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়।

পশ্চিমতীরের প্রচীন শহর হেবরনে অবস্থিত ঐতিহাসিক আল-ইব্রাহিমি মসজিদের পরিচালক ঘাসান রজবি বলেন, আমরা আমাদের তুর্কি ও সিরীয় ভাইদের এ দুর্দিনে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

তাদের জন্য প্রার্থনার পাশাপাশি আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭৩ সদস্য বিশিষ্ট ফিলিস্তিনের একটি উদ্ধারকারী দল সিরিয়া ও তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা করে।

দলটিতে আছে ফিলিস্তিনি রেডক্রিসেন্টের উদ্ধারকর্মী, চিকিৎসক ও নার্স। দলটি দুই ভাগে বিভক্ত হয়ে দুই দেশে গেছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit