রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রমিস ডে-তে প্রিয় জনকে দিন প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : চলছে প্রেমের সপ্তাহ। আর মাত্র দিন তিনেক পরই ভ্যালেন্টাইন ডে। তবে ভ্যালেন্টাইন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ‘প্রমিস ডে’। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালন করা হয় দিবসটি। প্রেমের সপ্তাহের পঞ্চম দিন উদযাপন করা হয় এ দিবস। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে?

এর মধ্যে নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন প্রিয়জনকে ভালোবাস দিবসে কী উপহার দেবেন! হতে পারে এক গোছা গোলাপ, অথবা ডায়মন্ড রিং! কিউট টেডি বিয়ার অথবা সুন্দর টাই সেট বা পারফিউমও উপহার দিতে পারেন। কিন্তু জানেন কী এইসব উপহারের থেকে কোন উপহারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?

তা হচ্ছে সুখে-দুখে পাশে থাকার অঙ্গীকার। এই প্রমিস ডে-তে প্রিয়জনকে দিন এই সব প্রতিশ্রুতি—

• তোমায় অনেক অনেক বেশি ভালোবাসব।

• বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। সুখে-দুখে থাকব তোমার পাশে।

• যে কোনও মূল্যে তোমায় রাখব সুখে, আনন্দে।

• সব সময় আমি তোমার প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকব।

• আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে, ছলচাতুরিকে রাখব না।

• তোমায় কখনও কষ্ট দেব না। দেব না কোন মানসিক আঘাত।

তবে মনে রাখবেন এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা পালন করতে পারবেন না।

তাই আর দেরি কেন, এখনই প্রিয়জনের নরম হাত ধরে নিজের মনের কথাটা বলে দিন। প্রিয়জনের মুখের হাসিই বলে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit