বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ভ্যান কেনার তিনদিন পর মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : পরিবারে একটু সুখের আশায় দুই শিশু সন্তানের জনক হোসাইন(২৮) ধারদেনা করে মাত্র তিনদিন আগে ইঞ্জিনচালিত একটি ভ্যান কেনেন। গতকাল শুক্রবার দুপুরে যশোরের মনিরামপুর পৌরশহর থেকে ভাড়ায় তরিতরকারি বোঝাই করে হোসাইন সুন্দলপুর বাজারে নামিয়ে দিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পিছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় মাইক্রোবাসটি তার মাথার ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। ফলে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালক হোসাইনের।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত হোসাইন পৌরশহরের বিজয়রামপুর এলাকার জামশেদ আলী কবিরাজের ছেলে।নিহতের স্ত্রী শারমিন খাতুন স্বামীর মরদেহ আকড়ে ধরে শোকে প্রলাপ করছিলেন আর বলছিলেন সংসারে একটু সুখের আশায় ধারদেনা করে মাত্র তিনদিন আগে ইঞ্জিনভ্যানটি কেনেন স্বামী হোসাইন। কিন্তু তিনদিন যেতে না যেতেই ঘাতক মাইক্রোবাসটি তার স্বামীর জীবনপ্রদীপ নিভিয়ে দিল। এখন দুই শিশু সন্তানকে কিভাবে মানুষ করবেন তা নিয়ে বার বার প্রলাপ করছিলেন শারমিন খাতুন।

বিজয়রামপুর এলাকার প্রভাষক আবুল কালাম আজাদ জানান, হোসাইন শুক্রবার দুপুর একটার দিকে সুন্দলপুর বাজারে তরিতরকারি নামিয়ে দিয়ে খালি ভ্যান চালিয়ে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে দ্রিপ্র ব্রিকসের সামনে পৌছলে পিছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তার ওপর ছিটকে পড়ে। তখন মাইক্রোবাসটি মাথার ওপর দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হোসাইনের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, দূর্ঘটনার ব্যাপারে কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তাস্তর করা হয়।

 

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit