মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে বিপিএলের উদ্যোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে ম্যাচের আগে দেখা গেছে, সব ধারাভাষ্যকার ও উপস্থাপক কালো-সাদার সংমিশ্রণে পোশাক পরেছেন। এদিকে সব খেলোয়াড়, কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক হাতে বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ আর্মব্যান্ড পরেছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ‘১০ ফেব্রুয়ারির ম্যাচে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নেবে বিপিএল। সেই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে–

১. সব ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোশাক পরবেন।

২. ধারাভাষ্যকাররা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। (ইংরেজি ও বাংলায়)

৩. বাংলাদেশি ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন এবং বিদেশি ধারাভাষ্যকাররাও তাদের ধারাভাষ্যের সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৪. খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

৫. ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেয়া হবে বাংলায় (প্রয়োজনভেদে ইংরেজিতে – শুধু বিদেশি খেলোয়াড়দের জন্য যদি তাদের কেউ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন)।

৬. সব দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন।

৭. মাঠে অবস্থিত এলইডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit