শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভারতে পাড়ি জমানো ডিলারের নামে সার উত্তোলনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত টিম গঠন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরের ধনাঢ্য ব্যবসায়ী রতন কুমার পাল পরিবারসহ গতবছর ভারতে পাড়ি জমিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। অভিযোগ রয়েছে বাংলাদেশে তার নামে থাকা বিসিআইসির লাইসেন্সর বিপরীতে প্রতিমাসে বরাদ্দকৃত সারসহ কৃষিপণ্য উত্তোলন অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে কৃষি বিভাগের উপসহকারি কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস ও রতন পালের প্রতিনিধি হাবিবুর রহমান জোগসাজসে প্রতিমাসে রতনপালের নামে বরাদ্দকৃত লাখ লাখ টাকার সারসহ কৃষিপন্য উত্তোলন করছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ফলে বিষয়টি তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানাযায়, পৌরশহরের ধনাঢ্য ব্যবসায়ী রতন কুমার পাল স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে পরিবার পরিজন নিয়ে গতবছর ৮ নভেম্বর ভারতে পাড়ি জমিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তার নামে ছিল বিসিআইসির ডিলারশিপের লাইসেন্স(মেসার্স রতন কুমার পাল) । সরকারের নিয়ম রয়েছে কোন লাইসেন্সধারী স্থায়ীভাবে দেশ ত্যাগ করলে তার নামের লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। এছাড়া সার ডিলার নিয়োগ ও বিতরণ সম্বলিত নীতিমালা/২০০৯ এর ধারা ৮ মোতাবেক ওই লাইন্সেসের বিপরীতে মালামাল উত্তোলন করা আইন বহির্ভূত। কিন্তু অভিযোগ রয়েছে গতবছর নভেম্বর মাসে মেসার্স রতন পালের সত্তাধিকারী রতন পাল পরিবার পরিজন নিয়ে ভারতে পাড়ি জমালেও ডিসেম্বর মাস থেকে তার নামে উপসহকারি কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস ও হাবিবুর রহমান জোগসাজসে নিয়মিতভাবে বরাদ্দকৃত সারসহ অন্যান্য কৃষিপণ্য উত্তোলনের পর বিক্রি করে আসছেন ।

জানাযায়, মনিরামপুর পৌরশহরের জুড়ানপুর এলাকায় উপসহকারি কৃষি অফিসার সঞ্জয় কুমার দাসের শ্বশুর বাড়ি হওয়ার সুবাদে এলাকায় রয়েছে তার বেশ প্রভাব। ফলে হাবিবের সাথে জোগসাজসে সঞ্জয় এধরনের অপকর্মে সহযোগীতা করে আসছিলেন। অভিযোগ রয়েছে জানুয়ারি মাসেও ৯৫ মে:টন সার উত্তোলন করা হয়েছে। এমনকি চলতি ফেব্রুয়ারি মাসেও বরাদ্দ করা হয়েছে ৩১ মে:টন সার। এ বিষয়টি নিয়ে অন্যান্য ডিলারদের মধ্যে কানাঘুষি শুরু হলে নিজেকে রক্ষা করতে উপসহকারি কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস তড়িঘড়ি করে উচ্চ পর্যায়ে তদ্বির করিয়ে গত ৫ ফেব্রুয়ারি বাঘারপাড়া উপজেলায় বদলি হন। তবে রতন পালের নামে বরাদ্দকৃত সার উত্তোলনের ঘটনায় জড়িত থাকার দায় অস্বীকার করে উপসহকারি কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস জানান, মেসার্স রতন পালের প্রতিনিধি হাবিবুর রহমান রতন কুমার পালের স্বাক্ষরিত কাগজপত্র জমা দিয়ে মালামাল উত্তোলন করে থকেন।

অন্যদিকে হাবিবুর রহমান জানান, তিনি বৈধভাবে রতন পালের প্রতিনিধি হিসেবে প্রায় সাতবছর ধরে সার উত্তোলন করে আসছেন। তিনি এব্যাপারে কোনপ্রকার অনিয়ম করেননি বলে দাবি করেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে এলাকার আবুল কাশেম নামে একব্যক্তি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।উপজেলা কৃষি অফিসার শাহীন ইসলাম জানান, তিনি মনিরামপুরে সদ্য যোগদান(আড়াইমাস) করায় বিষয়টি জানতে পারেননি।লিখিত অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় উপজেলা কৃষি অফিসার শাহীন ইসলামকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। শাহীন ইসলাম জানান, দুুএকের মধ্যে তদন্ত করে পরবির্ত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit