সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : উপজেলার চকগৌরী বাঘাচারা মাদ্রাসার পাশে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত সাজ্জাদ হোসেন (২৫) বাঘাচারা গ্ৰামের আব্দুল ছালেকের ছেলে বলে জানা গেছে । মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘নিহত সাজ্জাদ হোসেন বাক প্রতিবন্ধী ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত বাঘাচারা বাজারে কেরাম বোর্ড খেলেন তিনি। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’

ওসি আরও জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি।

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit