মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

বিষন্নতা থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মিনহাজুল আবেদীন নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে মিনহাজুল বিষন্নতায় ভুগছিলেন।

সে যশোর জেলার মনিরামপুর থানার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। গত বুধবার দিবাগত রাতে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রশীদ। মিনহাজুল শাবিপ্রবির রোবটিক্স বিষয়ক সংগঠন ‘রোবো আড্ডা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। 

মিনহাজুল আবেদীনের মায়ের বরাত দিয়ে অধ্যাপক মাহবুবুর রশীদ বলেন, ‘মিনহাজুলের মা আজ সকালে কল দিয়ে আমাকে জানান যে, সে (মিনহাজুল) আত্মহত্যা করেছে।’ তিনি বলেন, ‘বাড়িতে যাওয়ার পর সে ফেসবুকে কয়েকবার হতাশার ও বিষন্নতার পোস্ট দিয়েছিল। তারপর তার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, খোঁজ নিয়েছি। তার মায়ের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।’ শাবির আরেক শিক্ষক  জানান, গত কয়েকদিন আগে ফেসবুকে মিনহাজুল হতাশার পোস্ট দেয়। এরপর তাকে কাউন্সেলিংয়ের জন্য তার মাকে বলা হয়েছিল। তার মা জানিয়েছিলেন মিনহাজুলকে চিকিৎসক দেখে গেছেন। এরপর আজ সকালে তার মা জানান, সে আত্মহত্যা করেছে।’

মিনহাজুলের সহপাঠী ওমর ফারুক বলেন, ‘তার মনে বিষন্নতা তৈরি হয়েছিল। সে রোবো আড্ডা সংগঠনে সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্স ড্রপ ছিল তার।’

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit