বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পলা হার্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রায় দুই বছর পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী বিল গেটসের নতুন সম্পর্কে জড়ানোর খবর বেরিয়েছে। 

এক বছরেরও বেশি সময় ধরে পলা হার্ড নামের এক নারীর সঙ্গে বিল গেটস সম্পর্কে জড়িয়েছেন বলে মার্কিন সাময়িকী পিপলের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘বিল গেটস পলা হার্ডের সঙ্গে ডেটিং করছেন—এটা এখন সবাই জানে। তবে পলা এখনো বিল গেটসের সন্তানদের সঙ্গে দেখা করেননি।’

৬০ বছর বয়সী পলা সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। মার্ক হার্ড ২০১৯ সালে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে বিল গেটস ও পলা হার্ডের একজন বন্ধু অস্ট্রেলিয়ার নিউজ ডটকমকে বলেছেন, তারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন। এক বছরেরও বেশি সময় ধরে এক সঙ্গেই আছেন। 

জানা যায়, টেনিসের প্রতি মুগ্ধতা থেকেই বিল গেটসের সঙ্গে পলা হার্ডের সম্পর্ক তৈরি হয়। তাদের মধ্যে এই সম্পর্ক পলার স্বামী মার্কের মৃত্যুর আগে থেকেই ছিল।

গত মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা দেখার সময় বিল গেটস ও পলা হার্ডকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। সে সময় একসঙ্গে দুজনের ছবিও তোলা হয়েছে।

২৭ বছর একসঙ্গে পথচলার ইতি টেনে ২০২১ সালে আলাদা হয়ে যান বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস (৬৫) ও তার স্ত্রী মেলিন্ডা গেটস (৫৬)। আচমকাই এ বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

মূলত প্রেম করে বিয়ে করেছিলেন বিল ও মেলিন্ডা গেটস। কাজের সুবাদে তাদের পরিচয় হয়েছিল। পরিচয় থেকে পথচলা। সাত বছর প্রেমের পর দুজন ঠিক করেন এক ছাদের নিচে থাকবেন। এভাবে কেটে গেছে ২৭ বছর। এই সময়ে তাদের ঘর আলো করে এসেছেন তিন সন্তান। সেই সম্পর্ককে আর বয়ে নিয়ে যেতে পারেননি ধনকুবের এ দম্পতি।

গেটস দম্পতির তিন সন্তান— জেনিফার (২৫), রোরি (২১) ও ফোয়েব (১৮)। 

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit