শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

খালি পেটে ‌ঘি খাওয়ার উপকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঘি খেলেই নাকি ওজন বেড়ে যায়! যার কারণে ঘি থেকে দূরে থাকেন অনেকে। তবে এ ধারণা কিন্তু একেবারেই ভুল। বিশেষজ্ঞদের মতে, ঘি খেলে ওজন বাড়ে না। বরং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ঘি। তবে তা ঠিক পরিমাণ ও ঠিক কায়দায় ব্যবহার করাই বাঞ্ছনীয়।

>> আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, খাঁটি ঘিয়ের অনেক উপকারিতা। সকালে খালি পেটে ঘি খেলে হজম শক্তি ভাল হয়। সারা বছর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভোগেন, তাদের ক্ষেত্রেও ঘি দারুণ উপকারী।

>> মানসিক চাপ ও অবসাদের কারণে অনেকেরই রাতে ঘুম আসতে চায় না, ফলে সারা দিন ক্লান্তি ভাব থাকে। এক চামচ ঘি খেলে অনিদ্রার সমস্যা দূর হয়।

>> বয়স বাড়লে অনেকেই গাঁটের ব্যথায় কষ্ট পান। সেই ব্যথা কমাতেও ঘিয়ের ওপর ভরসা রাখতেই পারেন।

>> ঘিয়ে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদান ত্বকে বয়সের ছাপ আসতে দেয় না। ত্বক জেল্লাদার করে তোলে। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্যও এটি দারুণ উপকারী।

>> ঘি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই ফ্যাটি অ্যাসিড পেটের চর্বি কমাতে সাহায্য করে। তাই বলাই যায়, ঘি ওজন বাড়াতে নয়, ওজন ঝরাতে কার্যকর।

>> শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

কীভাবে খেলে উপকার পাবেন?

>> এক চামচ ঘি গরম করে নিন।

>> এক গ্লাস গরম পানিতে মিশিয়ে একটি পানীয় তৈরি করে নিন।

>> সকালে খালি পেটে এই পানীয় খেয়ে নিন।

> এই পানীয় খাওয়ার আধ ঘণ্টার মধ্যে অন্য কিছু খাওয়া চলবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit