রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আঘাত হেনেছে একটি মাঝারি ভূমিকম্প। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। এছাড়া ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। এর কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতর আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা।

এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এদিকে তুরস্ক এবং সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র তিনদিন পর ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটল। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।  

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit