মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার জুলাই মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ‘মরক্কো সকলের সম্মান অর্জন করেছে’ বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো ‘জার্মানি আর প্রথম সারির দল নয়’, বিশ্বকাপে ভরাডুবির পর কোচের স্বীকারোক্তি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড নতুন একটি থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত

অস্কারের জন্য মনোনীত ছবির প্রযোজক হলেন মালালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে বোমা হামলার পরিকল্পনাকারী থেকে মুসলিম হয়ে ওঠা রিচার্ড ম্যাককিনির গল্প নিয়ে তৈরি করা হচ্ছে শর্ট ফিল্ম। এর নাম ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’। ২০২২ সালে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি প্রাইজ জিতেছে শর্ট ফিল্মটি। 

‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ সিনেমাটির পরিচালক জোশুয়া সেফতেল। জোশুয়া জানান, রিচার্ড ম্যাককিনির গল্প তাকে মার্কিন সমাজে ভেদাভেদ দূর করার আশা দিয়েছে।

এবার এই ফিল্মটির নির্বাহী প্রযোজক দায়িত্ব পেয়েছেন মালালা ইউসুফজাই। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী মালালা বলেন, আমি এই ছবির নির্বাহী প্রযোজনার দায়িত্ব নিয়েছি এ জন্য, যাতে সবার কাছে ইসলামের বার্তা পৌঁছায়। যাতে সবাই ইসলাম বিদ্বেষ ও পশ্চিমা দেশে মুসলিমদের অবস্থান সম্পর্কে জানতে পারে। খবর জিও নিউজের। 

এ সময় তালেবানের বিরুদ্ধে পাকিস্তানবাসীকে অবস্থান নেওয়ার আহ্বান জানান মালালা। তিনি বলেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। 

সিনেমাটি সম্পর্কে এর আগে মালালা বলেন, এই চলচ্চিত্রটি ক্ষমা এবং মুক্তির একটি শক্তিশালী সত্য গল্প। আমি আশা করি, এ সিনেমাটি প্রত্যেক দর্শকের চিন্তাকে চ্যালেঞ্জ করবে এবং প্রত্যেকের মধ্যে উদারতার জন্ম দেবে। 

এর আগে গেল ২৪ জানুয়ারি মালালা ট্যুইটারে লিখেছেন, আমি যখন প্রথম এই সিনেমাটি দেখি, তখন এটি আমার চিন্তাভাবনা বদলে দেয়। আমি জোশুয়া সেফতেলের স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট সিনেমাটিকে সমর্থন করতে পেরে সম্মানিত।
  

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit