মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার জুলাই মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ‘মরক্কো সকলের সম্মান অর্জন করেছে’ বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো ‘জার্মানি আর প্রথম সারির দল নয়’, বিশ্বকাপে ভরাডুবির পর কোচের স্বীকারোক্তি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড নতুন একটি থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত

মার্সেইর কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও নেইমার দলে থাকার পরও পরাজয় এড়াতে পারল না পিএসজি। মার্সেইয়ের কাছে হেরে কুপ দ্য ফ্রান্সের শেষ ১৬ থেকে বিদায় নেয় ফরাসি ক্লাবটি। এদিন ম্যাচের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মার্সেই। তবে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।

৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি লাভ করে মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ। প্রথমার্ধে এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণভাবে হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি। এর পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেও পিএসজি আর ঘুরে দাঁড়াতে পারেনি মেসি-নেইমাররা। ফলে জয় নিয়েই ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মার্সেই।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit