রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্বামীকে দ্বিতীয় বিয়ে করান স্ত্রী, অতঃপর দুই স্ত্রী মিলে করলেন খুন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীকে অবহেলা করতেন স্বামী। সেই নারীর সঙ্গে যোগসাজশ করেই স্বামীকে শ্বাসরুদ্ধ করে খুনের অভিযোগ উঠল প্রথম স্ত্রীর বিরুদ্ধে। 

গত রবিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জেদিমেতলা থানার অন্তর্গত সঞ্জয় গান্ধী নগরে। নিহতের নাম সুরেশ (২৮)। অভিযুক্ত প্রথমপক্ষের স্ত্রীর নাম রেণুকা।

পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে রেণুকার প্রেমে পড়েন পেশায় অটোচালক সুরেশ। ওই বছরই তাদের বিয়ে হয়। বিয়ের পর রেণুকা মাদকাসক্ত হয়ে পড়েন। তার বেশির ভাগ সময়ই কাটত মদের দোকানে। পুলিশ জানিয়েছে, মদের দোকানে যেতে যেতে তিনি বেশ কয়েকটি বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েন।

সম্প্রতি স্থানীয় বাহাদুরপল্লীর একটি মদের দোকানে দুন্ডিগাল থান্ডা এলাকার এক অনাথ যুবতীর সঙ্গে পরিচিয় হয় রেণুকার। অল্প সময়েই ভাল বন্ধু হয়ে যান তারা। এরপর রেণুকা তাকে ঘরে নিয়ে আসেন এবং পরে নিজের স্বামীর সঙ্গে বিয়ে দেন। প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সুরেশ বিগত ১৫ দিন ধরে একই ছাদের নীচে একসঙ্গে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধার পর রেণুকার সঙ্গে বিচ্ছেদের চেষ্টা করেন সুরেশ। যে কারণে দু’জনের মধ্যে ঝগড়াও হয়। এর মধ্যেই গত রবিবার রাতে দুই স্ত্রীকে নিয়ে মদ খেতে বসেছিলেন সুরেশ। অভিযোগ, সুরেশ মত্ত হয়ে ঘুমিয়ে পড়ার পর, দ্বিতীয় স্ত্রীর সাহায্যে স্বামীর গলায় ফাঁস দিয়ে তাকে খুন করেন রেণুকা। এরপর সুরেশের দুই স্ত্রী তার মরদেহ একটি ব্যাগে পুরে বাড়ির সামনে ফেলে দিয়ে আসেন। 

পরের দিন রেণুকা নিজেই থানায় গিয়ে অভিযোগ জানান, কারা যেন তার স্বামীকে খুন করে মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে দিয়ে গেছে। এরপর তদন্তে নেমে পুলিশ রেণুকা এবং সুরেশের দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। জেরায় তারা দু’জনেই সুরেশকে খুন করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: নিউজ১৮, আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit