আন্তর্জাতিক ডেস্ক : মাটির নিচে গোপন বিমানঘাঁটি, উড়বে ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান এবং ড্রোনও। এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই গোপন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ‘ঈগল ৪৪’ নামের এ ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভিকে এই নতুন ঘাঁটিতে দেখা যায়।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৪