সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

রাবিপ্রবির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কামাল সম্পাদক রফিকুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উৎসাহ উদ্দীপনার ও সুষ্ঠুভাবে কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রাবিপ্রবি’র কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া রাবিপ্রবি’র কর্মচারী কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চচিং মং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সদস্য হিসেবে চহ্লাপ্রু মারমা, হ্লাচাই মারমা এবং মোঃ আফছার আলী।

নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে আসেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য  প্রফেসর ড. কাঞ্চন চাকমা। তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ ও নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

ফল ঘোষণার পরে নব-নির্বাচিত সদস্যবৃন্দকে উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবাগত সভাপতি কামাল হোসেন বলেন ‘নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়ে আমি এসেছি তা বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য। কর্মচারীদের দাবি দাওয়া আদায় ও তাদের সুযোগ সুবিধা সহ যেকোন উন্নয়ন মূলক বিষয়ে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই’।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন রাবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। নির্বাচন শেষে তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আশা করি নবাগত কমিটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও বিশ্ববিদ্যালয় সার্বিক উন্নতিতে তারা সবাই কাজ করবে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে। এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করার আহবান জানান।

নির্বাচনের পরে উপাচার্য, নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি সমিতির ২য় নির্বাচন। এ নির্বাচিত কমিটি আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকরী থাকবে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit