বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ক্ষতিগ্রস্ত সিরিয়াকে সহায়তা করলেও আসাদকে নয়: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি’র। যুক্তরাষ্ট্র বলছে, তারা ন্যাটো মিত্রের কাছে দুটি উদ্ধার দল পাঠানোর পর তুরস্ককে আরো সহায়তা পাঠানোর আশা করছে। তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, তুরস্কে মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৫৩০ জনে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, ‘সিরিয়াতেই মার্কিন অর্থায়নে পরিচালিত আমাদের অংশীদার রয়েছে। আর তারা সেখানে জীবন রক্ষাকারী সহায়তার সমন্বয় করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিরিয়ার মানুষকে এই বিপর্যয় থেকে পুনরুদ্ধারে সাহায্য করার জন্য সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেভাবে আমরা সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রধান মানবিক দাতা ছিলাম।’

‘আমি এখানে জোর দিয়ে বলতে চাই যে, এই তহবিল গুলো অবশ্যই যেন সিরিয়ার জনগনের কাছে যায়, শাসকের কাছে নয়। সিরিয়ার শাসকের ব্যাপারে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না।’

ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃতদের স্মরণে ঘোষণা করা হয়েছে ৭ দিনের জাতীয় শোক। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit