বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কেন পাকা পেঁপে খেতে হবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

লাইফস্টাইল ডেস্ক : বড় এবং ছোট সবার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। যেমন বয়স্কদের পাইলসের সমস্যায় আবার কম বয়সীদের ওজন কমানোর ডায়েটে পাকা পেঁপের স্থান সবার আগে। বিভিন্ন ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস পাকা পেঁপে চোখের জন্যও উপকারী। বিটা ক্যারোটিনে ভরপুর পাকা পেঁপে ত্বকের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশু থেকে বয়স্ক প্রতিটি মানুষের খাবার তালিকায় এ ফল রাখতে বলেন চিকিৎসকেরা। হার্টের সমস্যা থেকে স্বাস্থ্যেরে সব সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে এ ফল।

কী কী ভিটামিন পাওয়া যাবে পাকা পেঁপেতে– এর মধ্যে রয়েছে ভিটামিন, খনিজের প্রাকৃতিক উৎস, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, ক্যারোটিনয়েড, ফাইবার, পটাশিয়াম।

এছাড়া শরীরের আর কী কী উপকারে লাগে এ পাকা পেঁপে?

অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর: ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর পাকা পেঁপে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করে। এ ছাড়াও পেঁপেতে থাকা ক্যারোটিনয়েড, ভিটামিন সি এবং ই, ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হজমে সহায়ক: পেঁপে মুখের রুচি ফেরায়। সেই সঙ্গে খিদেও বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। পেট পরিষ্কার থাকলে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, যাদের পাইলসের সমস্যা রয়েছে, চিকিৎসকরা তাদের পেঁপে খাওয়ার পরামর্শ দেন।

প্রতিরোধক্ষমতা বাড়ায়: পেঁপে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ১০০ শতাংশ ভিটামিন সি পাওয়া যায় পাকা পেঁপে থেকে। শরীরে কোনও সংক্রমণ হলে, তা কমাতে চিকিৎসকরা পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন।

ওজন কমাতে: পাকা পেঁপেতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকায় তা অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। পাশাপাশি বিপাকহারও বাড়িয়ে তোলে। এ ছাড়াও যারা ওজন কমাতে ডায়েট মেনে খাবার খেয়ে থাকেন, তাদের জন্যও ভালো পাকা পেঁপে।

হৃৎপিণ্ড ভালো রাখে : হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ। কারণ উচ্চ রক্তচাপ এবং হৃদ্‌রোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণ করে এই যৌগ। প্রাকৃতিক ভাবে পটাশিয়ামের উৎস হলো পাকা পেঁপে।

ফলে এ ফল প্রতিদিনের খাবার তালিকায় রাখলে শিশুদের যেমন রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠিক তেমনি অর্শের সমস্যা, ওজন কমানো থেকে শুরু করে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধির প্রতিরোধ করে থাকে। এমনকি হার্টের স্বাস্থ্য রক্ষা করতে অত্যন্ত কার্যকর এ ফল।

 

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit