সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী টুল নিয়ে আসছে গুগল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সোমবার (৬ ফেব্রুয়ারি) গুগলের এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই তিনি এ নতুন পরিষেবার ঘোষণা দেন। সুন্দর পিচাই জানান, গুগলের নতুন এ টুলটির নাম বার্ড (Bard)। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিষেবা, যা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে এবং কথোপকথনে অংশ নেবে। টুলটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হবে।

গুগলের সিইও বলেন, ‘এটি চূড়ান্তভাবে প্রকাশের সময় অবশ্যই আরও বেশি সক্ষম ও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করবে’। তিনি বলেন, বার্ড একটি সৃজনশীল মাধ্যম হতে যাচ্ছে। সেখানে ব্যবহারকারীর চাহিদা অনুসারে তথ্যপ্রদান করা হবে। এতে নাসার জেমস ওয়েব স্পেসের ৯ বছর পুরনো কোনো তথ্যই হোক কিংবা বর্তমানের সবচেয়ে সেরা স্ট্রাইকারের অবস্থানই হোক- সব এক নিমিষে বলে দেবে।

বার্ড এমন সব বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম হবে যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি এখনও অস্পষ্ট তথ্য দেয়, যোগ করেন তিনি। তবে গুগলের এআই ভিত্তিক এই পরিষেবার কী কী ফিচার থাকছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

চ্যাটজিপিটির মতোই গুগলের এই টুলটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এ সেবার একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানেও খুব বেশি জানা যায়নি।

এদিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা দ্রুতই বাড়ছে। উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যেই সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় রেকর্ড গড়েছে এটি। জানুয়ারি মাসের মধ্যে এটি ১০ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছিয়েছে।

গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্লেষক সংস্থা ‘ইউবিএস’-এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, জানুয়ারিতেই ১০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় এই চ্যাটবট। যে মাইলফলক ছুঁতে ইনস্টাগ্রামের লেগেছিল আড়াই বছর। আর টিকটকের লেগেছিল নয় মাস।

চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল। ওপেন এআই নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। সহজাত ভাষা দিলে (ইনপুট) সেটি বুঝতে পারে চ্যাটজিপিটি এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।

এই ট্রান্সফরমার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই মডেল। গত বছরের (২০২২) নভেম্বরে এটি চালু করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit