বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

গুণে ভরা মৌরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সমস্যা অনেক তবে সমাধান একটি। সেটি হল মৌরি। শরীরকে তরতাজা, প্রাণবন্ত এবং সুস্থ রাখতে মৌরি দানার জুড়ি মেলা ভার। শরীরকে সুস্থ রাখতে যেসব খনিজ এবং ভিটামিন আপনার প্রয়োজন তার অধিকাংশই থাকে এই মৌরিতে। রক্ত পরিশোধনের পাশাপাশি, মৌরি রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। মুখশুদ্ধি ছাড়াও মৌরির অনেক গুণাগুণ আছে।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, মৌরিতে জিঙ্ক ও ফাইবার অনেক মাত্রায় থাকে। যা পুরুষের যৌনশক্তি দ্বিগুণ বাড়ে। গবেষণা বলছে, রাতে শোয়ার আগে মৌরি খাওয়া উচিত। এক গ্লাসে দুধে মৌরি গুঁড়ো দিয়ে খেলে তো চমৎকার ফল পাবেন। দুধে মৌরি গুঁড়ো মিশিয়ে খেলে ঘুম ভালো হয়। কেটে যায় হজমের সমস্যাও। তাছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও অব্যর্থ টোটকা।

শ্বাসকষ্টের সমস্যা থাকলেও পান করা উচিত মৌরি-দুধ। এতে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ায় উন্নতি হয়। মৌরিতে ফাইবার থাকায় স্থূলতা নিয়ন্ত্রণে থাকে। শরীরে জমে না ফ্যাট। মৌরি-দুধ কোলেস্টেরলকেও ভারসাম্যের মধ্যে রাখে। নিয়মিত মৌরি খেলে হার্টও ভাল থাকে। শিশুদের কৃমিনাশক করতে, বমি বমি ভাব কাটাতেও মৌরি দারুণ উপকারী। এছাড়াও দুধের পরিমাণ বাড়িয়ে তুলতে স্তন্যপান করান এমন নারীদেরও মৌরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া মৌরির চা থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগও নিয়ন্ত্রণে আনতে পারে। নারীদের ঋতুস্রাবের ব্যথা নিরাময়েও দারুণ উপকারী এই মৌরি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit