সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

নোয়াখালীতে শিশু অপহরণকারীর যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে শিশু অপহরণ করায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৪০) লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা গ্রামের সাবু মিকার ওরফে সফি উল্যার ছেলে।   

সোমবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আদালতে আসামি অনুপস্থিত ছিল। আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান, আবুল বাশার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে বাসা ভাড়া থেকে জীবিকা নির্বাহ করত।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে চাটখিল গ্রামের দৌলতপুর গ্রামের সোহাগের ভাড়া বাসা থেকে নুরনবীর ছেলে জিহাদ হোসেনকে (৬) অপহরণ করে নিয়ে যায় আবুল বাশার। এরপর শিশুটির বাবা মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আদালত আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit