শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

সৌদিতে মেসি-রোনাল্ডোর খেলায় এক টিকিটের মূল্য ২২ কোটি!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সেই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দেশটিতে। প্রচুর লোক ইতোমধ্যে টিকিটের জন্য আবেদন করেছেন।

তার মধ্যে প্রকাশ্যে এলো একটি খবর। সৌদি আরবের এক ব্যবসায়ী মেসি-রোনাল্ডোর ম্যাচ দেখার জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি।

ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা।

মেসি-রোনাল্ডোর ম্যাচের একটি টিকিট নিয়ে নিলাম শুরু হয়েছে। সেই নিলাম শেষ হওয়ার কথা আগামী মঙ্গলবার। নিলামের বিজয়ী যে টিকিট জিতবেন, তা কল্পনারও অতীত।

শুধু সবচেয়ে ভালো জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দুদলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন।

অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। সেই টিকিট পেতেই নিলামে ২২ কোটি টাকার বিড দিয়েছেন ওই ব্যবসায়ী।

১৯ জানুয়ারি প্যারি সাঁ-জেরমাঁ প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল ও আল নাসরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা। কিন্তু ইতোমধ্যে ২০ লাখ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন।

সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটি বাছতেই হিমশিম খেতে হচ্ছে।

শেষবার মেসি-রোনাল্ডো মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলের সৌজন্যে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit