বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে রবিবার (০৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুটন্ত গোলাপ দিয়ে বরণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়।

এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। সহকারী শিক্ষা অফিসার জ্যাতিষ্ময় রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ভূমিকা শীর্ষক পরামর্শমুলক গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ সহ গণমাধ্যমকর্মীগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit