মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

২৩ জনের প্রাণহানি: চিলিতে জরুরি অবস্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে ইতোমধ্যে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় হাজার খানেক মানুষ। এ ছাড়া সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় আরও একটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কয়েক ডজন দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা করছেন। নতুন করে আরেকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সর্বশেষ চিলির দক্ষিণাঞ্চলীয় এলাকা আরাউকানিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে বিয়োবিয়ো এবং নুবলে অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমটি বলছে, পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশটির সরকার চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সেনা মোতায়েন করতে পারবে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা রাজধানী সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় আগুন নেভানো যাচ্ছে না। বরং বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে। ফলে জরুরি অবস্থাও বর্ধিত হচ্ছে।

খবরে বলা হয়েছে, নিহতের মধ্যে একজন পাইলট রয়েছেন। তিনি আগুন নেভাতে গেলে তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তিনি মারা যান।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit