রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আদালতে পরামর্শদাতার ভূমিকায় আসছে ‘রোবট আইনজীবী’!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সব ঠিক থাকলে চলতি মাসেই আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে ‘রোবট আইনজীবীকে’। তবে আদালতে আইনজীবীর বেশে আসবে না কোনো রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে। তবে কি বছরের পর বছর ধরে মামলা-মোকদ্দমার খরচের ঝক্কি-ঝামেলা এবার কমবে?

আমেরিকার কোন আদালতে কী মামলা লড়বে ‘ডুনটপে’ অ্যাপ, তা অবশ্য খোলসা করেনি একই নামের সংস্থাটি। তবে, আদালতকক্ষে মক্কেলের স্মার্টফোনের মাধ্যমে তাকে আইনি পরামর্শ বা সওয়াল-জবাবের কাজ চালানোয় সাহায্য করবে বলে জানিয়েছে তারা। মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।

‘নিউ সায়েন্টিস্ট’ জানিয়েছে, এআই-চালিত ওই রোবট মামলার শুনানির সময় হাজির থাকবে তার মক্কেলের স্মার্টফোনে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এ মুহূর্তে ‘ডুনটপে’র সিইও হিসেবে কাজ করছেন তিনি।

জোশুয়ারের দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে ‘ডুনটপে’। সংস্থাটির বিজ্ঞাপনও বেশ চমকপ্রদ। সেখানে বলা হয়েছে, বিশ্বের প্রথম রোবট আইনজীবী হলো ‘ডুনটপে’ অ্যাপ। একটি বোতাম টিপেই করপোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit