বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আইএমএফের কড়া শর্তে রাজি না হয়ে উপায় নেই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে কড়া কড়া সব শর্তে রাজি হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘পাকিস্তানের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ অকল্পনীয়। আমাদের (আইএমএফের দেওয়া) যেসব শর্ত পূরণ করতে হবে তাও চিন্তার বাইরে।’ খবর: ডন অনলাইন’র।

এরপরও আইএমএফের শর্তসমূহে রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই বলে স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশটিতে সফরররত আইএমএফের প্রতিনিধিদল গতকাল শুক্রবার অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে। ইসহাক দারের সঙ্গে ছিলেন জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির খানও। ডন অনলাইনের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বৈঠকের আলোচনায় পাকিস্তানের দিক থেকে নিরুপায় অবস্থা প্রতিফলিত হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উভয় পক্ষের মাঝে আলোচনা-দরকষাকষি চলবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit