রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এ ফোনে আছে ৬.৮ ইঞ্চি কিএইচডি+ডিসপ্লে। এ ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী এ ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর চিপসেট। এই ফোনের পেছনে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা। সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা।

এ ফোনে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। গ্যালাক্সি এস২৩ আলট্রার দাম ১ হাজার ১৯৯.৯৯ ডলার থেকে শুরু। গ্যালাক্সি এস২৩ আলট্রা ছাড়াও দক্ষিণ কোরিয়ার এ সংস্থাটি গ্যালাক্সি এস২৩ সিরিজের আরও দু’টি ফোন নিয়ে এসেছে। গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস। অবশ্য নতুন মডেলের এই ডিজাইনের ফোনগুলোতে খুব বেশি পার্থক্য চোখে পড়ে না। বরং স্পেসিফিকেশনের দিকে জোর দিয়েছে স্যামসাং। প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য বিভাগের স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

গ্যালাক্সি এস২৩-এর দাম শুরু হয়েছে ৭৯৯.৯৯ ডলার থেকে। গ্যালাক্সি এস২৩ প্লাস-এর দাম শুরু হয়েছে ৯৯৯.৯৯ ডলার থেকে। স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে আছে ৩.১ ইঞ্চি এফএইচডি+ডিসপ্লে। সেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে আছে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস-এ আছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

সূত্র: এই সময়

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit