রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

সন্ধান মিলল ৩১ আলোকবর্ষ দূরে আরও একটি বাসযোগ্য গ্রহের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞান সাময়িকী সায়েন্স এলার্ট এক প্রতিবেদনে বলেছে, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক ডায়ানা কোসাকোভস্কির নেতৃত্বে একদল গবেষক এই গ্রহটি আবিষ্কার করেন। পৃথিবীর ভরের চেয়ে ১ দশমিক ৩৬ গুণ বেশি ভর বিশিষ্ট গ্রহটির নাম রাখা হয়েছে ওলফ-১০৬৯বি। গ্রহটি ওলফ-১০৬৯ নামে একটি বামন তারাকে ঘিরে আবর্তিত হয়।

কোসাকোভস্কি বলেন, ‘আমরা ওলফ-১০৬৯ তারা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছি। আমরা তারাটি থেকে একটি পরিস্কার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘের সিগনাল পেয়েছি। তা থেকে আমরা ধারণা করছি, সেখানে পৃথিবীসদৃশ একটি গ্রহ রয়েছে।’কোসাকোভস্কি আরও বলেন, ‘এই গ্রহটি তার নক্ষত্রকে কেন্দ্র করে ১৫ দশমিক ৬ দিনে একবার আবর্তিত হয়। নক্ষত্রটি থেকে গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১৫ ভাগের ১ ভাগ।’

গ্রহটির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানতে পারেননি গবেষকরা। তবে তারা আশাবাদী গ্রহটির গঠন, কেন্দ্রের নক্ষত্র থেকে গ্রহটির দূরত্ব সবমিলিয়ে গ্রহটি মানুষের বসবাসের জন্য উপযোগী বলে বিবেচিত হতে পারে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ৫ হাজার ২০০ বা তারও বেশি পৃথিবীসদৃশ গ্রহ আবিষ্কার করেছেন। এর মধ্যে দেড় শতাংশ গ্রহের ভর প্রায় দুটি পৃথিবীর ভরের সমান। এসব গ্রহের মধ্যে অনেকগুলোতেই এমন তাপমাত্রা বিরাজ করছে যা পানি ধারনের সম্ভাবনা নির্দেশ করে। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit