সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ফেসবুক ব্যবহারকারী: শীর্ষ তিনে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তিন দেশের মধ্যে ভারতের অবস্থান প্রথম। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইন এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বাংলাদেশে কত সংখ্যক ব্যবহারকারী রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি মেটা। 

মেটার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা (ডিএইউএস) ছিল ১৯৩ কোটি। সেই হিসেবে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৪ শতাংশ বা ৭ কোটি বেড়েছে। মেটার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত তিন দেশ: ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

মেটা এক বিবৃতিতে বলেছে, ‘২০২১ সালে এই সময়ে যত সংখ্যক ব্যবহারকারী ছিল, ২০২২ সালে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই সময়ের মধ্যে ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশ শীর্ষ তিনে উঠে এসেছে।’ মেটা আরও বলেছে, ২০২২ সালে ভারত, নাইজেরিয়া ও বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা।

ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকায়ও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit