মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার করাচি মসজিদে এই বিবাহ সম্পন্ন হয়। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বর শাহিন তার ভাই ও শ্বশুর শহীদ আফ্রিদি মসজিদে বসে আছেন। সামনে কাজী তাকে ‘কবুল’ পড়াচ্ছেন। 

শহিদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা আফ্রিদি দ্বিতীয়। অনেকদিন ধরেই শাহিন শাহের এই বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। 

শুক্রবার বিয়ে পড়ানোর পর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় ক্রিকেট দলের শাহিনের অনেক সতীর্থ উপস্থিত ছিলেন।

কনের ছবি এখনো প্রকাশ করা হয়নি।

কিউটিভি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit