সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

৫০০ টি-টোয়েন্টি খেলেই ফেললেন মালিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সের হয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ক্যারিয়ারের ৫০০তম টি-টোয়েন্টির মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। ২০০৫ সালের এপ্রিলে লাহোরে প্রথম টি-টোয়েন্টি খেলেন মালিক। আর মিরপুরে ছুঁয়েছেন ৫০০ টি-টোয়েন্টি ম্যাচের ঘর। 

টি-টোয়েন্টি সংস্করণে ৫০০ ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার ৪১ বছর বয়সী মালিক। এই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভো (৫৫৬)। 

৫০০তম ম্যাচের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে মালিকের রান সংখ্যা ১২ হাজার ২৮০। বিশ ওভারের ক্রিকেটে তার চেয়ে বেশি রান রয়েছে কেবল ক্রিস গেইলের, ১৪ হাজার ৫৬২। এই সংস্করণে ৭৫টি ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাননি মালিক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৪ ম্যাচ খেলেছেন শোয়েব। ব্যাট হাতে ২ হাজার ৪৩৫ রানের পাশাপাশি তার শিকার ২৮ উইকেট। জাতীয় দলের হয়ে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শুধু ভারতের রোহিত শর্মা, ১৪৮টি।  

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit