রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আরও বাড়বে সোনার দাম!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : সভ্যতার ক্রমবিকাশে সোনার ব্যবহার বেড়েছে বহুমুখী। সোনা কখনো অলংকার হিসেবে বাড়িয়েছে নারীর সৌন্দর্য, কখনো বিনিময় মাধ্যম, আবার রিজার্ভের অংশ হিসেবে কখনো হয়েছে কোনো দেশের সক্ষমতার প্রতীক। বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যে সুদিন ফেরে যে কটি ধাতুর, তার মধ্যে অন্যতম সোনা। ২০২৩ সালে বৈশ্বিক মন্দার শঙ্কায় তাই বর্তমানে চাঙা সোনার বাজার।

বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম বেড়ে গত এপ্রিলের পর আবারও ছাড়িয়েছে ১৯৫০ ডলার। দাম বাড়ার এ উত্তাপ লেগেছে দেশের বাজারেও। গত তিন মাসে টানা ছয় দফা দাম বেড়েছে সোনার। এক ভরি স্বর্ণালংকারের দাম পৌঁছেছে লাখ টাকার কাছে। ক্রেতারা বলেন, সোনার দাম বেড়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনকি উচ্চবিত্তদেরও হিমশিম খেতে হচ্ছে সোনা ক্রয়ে। ভ্যাট ও মজুরি মিলিয়ে অলংকারের দাম প্রায় ১ লাখ টাকার বেশি হয়ে যাচ্ছে।

এদিকে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা জানান, সোনার দাম বাড়ার চাপে তাদের বিক্রি নেমেছে অর্ধেকে। টিকে থাকার জন্য ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া ক্রেতাদের মধ্যে পুরোনো সোনা বেচার প্রবণতা বেড়েছে বলেও জানান তারা। এ অবস্থায় বাজুস বলছে, বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।

এ বিষয়ে বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, দাম কমতে থাকলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ক্রয় অর্ডার দিয়ে দাম বাড়ানোর চেষ্টা করে। তিন মাস ধরে এ প্রক্রিয়া চলছে। আর অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতি অর্থনীতির জন্য দিচ্ছে মন্দ পূর্বাভাস। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, সোনার দামের ঊর্ধ্বগতি বড় ধরনের বিনিয়োগকে নির্দেশ করছে। আন্তর্জাতিক বড় ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেছে। এছাড়া বিশ্ব অর্থনীতিতে মন্দার আতঙ্কের মধ্যেই এ দাম বাড়ানো হয় বলে জানান তিনি। গত মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত ১১ মাসে দেশের বাজারে মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম। এর মধ্যে ১০ বার কমলেও বেড়েছে ১৪ বার।

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit