সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জবাব দেব, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া বলেছে, দেশটি ‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক সামরিক তৎপরতা জবাব দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে পিয়ংইয়ং-এর এই সতর্কবাণী প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপের বিদ্যমান উত্তেজনাকে ‘চরম রেড লাইনের’ দিকে নিয়ে যাচ্ছে। কেসিএনএ বলেছে, যুক্তরাষ্ট্র ও তার তাবেদার শক্তির সংঘাতময় সামরিক মহড়া ও বিদ্বেষী তৎপরতার কারণে কোরীয় উপদ্বীপের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একটি নয়া রেড লাইনে পৌঁছেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তর কোরিয়া কঠোর ভাষায় এ হুঁশিয়ারি উচ্চারণ করল। অস্টিন গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরে গিয়ে বলেছিলেন, ওয়াশিংটন কোরীয় উপদ্বীপে নিজের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করবে। অস্টিন আরো বলেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধবিমানের পাশাপাশি যুদ্ধবিমান বহনকারী রণতরীও থাকবে। এছাড়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও অপারেশন বিষয়ক পরিকল্পনাগুলো আগের মতো অব্যাহত থাকবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সব ধরনের গুজব রটনা করে উত্তর কোরিয়াকে ‘শয়তানি শক্তি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তবে উত্তর কোরিয়া তার সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি দিয়ে দেশটির বিরুদ্ধে সৃষ্টি করা বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জবাব দেবে।

সূত্র : পার্সটুডে ও দ্য ডিপ্লোম্যাট

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit