বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন কাইল জেমিসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর জুনে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে কোমরের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন কাইল জেমিসন। এরপর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। সেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন জেমিসন। চলতি মাসে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কিউইরা।

এ বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফেরেন জেমিসন। টেস্ট স্কোয়াড নির্বাচনের সময় পর্যন্ত তিনি ফোর্ড ট্রফি ও সুপার স্ম্যাশে দুটি ম্যাচ খেলেছেন অকল্যান্ডের হয়ে। হেড কোচ গ্যারি স্টিড বলেন, “কাইল জেমিসন একজন খুবই দৃঢ়চেতা চরিত্র, নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে।”

ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানে দুই ম্যাচের সিরিজে মুগ্ধকর প্রত্যাবর্তনে ১৪ জনের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন লেগস্পিনার ইশ সোধি। ২০১৮ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে দুই ম্যাচে ১৩ উইকেট নেন তিনি, ছিল একটি হাফ সেঞ্চুরিও। স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিকল্প অফস্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। পাকিস্তান সফরে গেলেও বাদ পড়েছেন বাঁহাতি এজাজ প্যাটেল ও ব্যাটসম্যান গ্রিন ফিলিপস। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়া ট্রেন্ট বোল্টের জায়গা হয়নি।

এই সিরিজ দিয়ে পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবার খেলতে যাচ্ছেন টিম সাউদি। পাকিস্তান সফরের ঠিক আগে তিনি কেন উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব পান। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বে ওভালে হবে দিবারাত্রির প্রথম টেস্ট। বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট হবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি।  

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, ব্লেয়ার টিকনার, মাইকেল ব্রেসওয়েল, টম ল্যাথাম, নিল ওয়াগনার, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, হেনরি নিকলস, উইল ইয়াং, ম্যাট হেনরি, ইশ সোধি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit