বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মন্ত্রীকে জুতা উপহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেঁটে হেঁটে মানুষের সমস্যা দেখার জন্য ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে (কেসিআরকে) জুতা উপহার দিয়ছেন তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা। হায়দরাবাদে সাংবাদিকদের কাছে জুতা প্রদর্শন করে শর্মিলা বলেন, আজ কেসিআরকে চ্যালেঞ্জ দিলাম, এই জুতা নিয়ে আমার সঙ্গে পদযাত্রায় হাঁটতে।

এ সময় তিনি মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এই জুতা আপনার সাইজ অনুযায়ী। যদি এই জুতা আপনার ফিট না হয় তাহলে পরিবর্তনের একটি সুযোগ রাখা হয়েছে। শর্মিলা বলেন, জনগণ যে সমস্যায় রয়েছে এ দাবি তিনি যদি ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি সব ধরনের কাজ থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যাব। আর যদি তিনি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বলেন, বর্তমানে রাজ্যের মানুষ স্বর্ণ যুগ পার করছেন। এখানে কোনো ধরনের সমস্যা নেই। দারিদ্রতা নেই। তবে মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন শর্মিলা। তিনি বলেন, মন্ত্রী যে কথা বলছেন তা সঠিক নয়। তিনি মিথ্যা কথা বলছেন। আমি যে দাবি করছি তা তিনি মিথ্যা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit