রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মুরগি, ডিম ও সবজির দাম বেড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : বাজারে দাম বেড়েছে মুরগি, ডিম ও সবজির। অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে সবজির দাম বেড়েই চলেছে। আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি ৫০-৭০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। বাজারে শিমের কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১০০-১২০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৭০-৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৮০-১০০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা কেজি।

বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। লেবু প্রতিহালি ২০ টাকা। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। রসুনের ১২০-১৫০ টাকায়। দেশি আদা ১২০-১৫০ টাকা, চায়না আদা ২৩০ থেকে ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা। বাজারে খোলা চিনি প্রতিকেজি ১১৫ থেকে ১২০ টাকা।

বাজারে খোলা আটার কেজি ৬০ টাকা, প্যাকেট আটার কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আগে কেজি ছিল ৭০ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আগে কেজির প্যাকেট ছিল ১৪০-১৪৫ টাকা। এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডাল ১২০-১২৫ টাকা। বাজারে লবণের কেজি ৩৮-৪০ টাকা আর সয়াবিন তেলের লিটার ১৮৭ টাকা।

ফার্মের মুরগির ডিমের দাম বাড়ছেই। ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকায়। এক সপ্তাহ আগে ডজন বিক্রি হতো ১২৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ২১০-২২০ টাকা আর দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা। বাজারে গরুর মাংসের কেজি ৬৮০-৭০০ টাকা। খাসি ৯০০-১০০০ টাকায়। দাম বেড়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগির কেজি ৩০০-৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি ২৫০-২৬০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit