শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম

আইসোলেশনে অভিনেত্রী আঁখি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শারমিন আঁখিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘আঁখি মোটামুটি আছেন। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার তার ড্রেসিং খোলা হবে।’এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, শারমিন আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শারমিন আঁখি। প্রথমে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের এইচডিইউতে ভর্তি করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে পথচলা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র সঙ্গে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে টিভি নাটকে আলোচনায় আসেন তিনি শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করে। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit