রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

হাসপাতালে ভর্তি ইলিয়ানা ডি’ক্রুজ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের নিয়মিত অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তামিল তেলেগু থেকে হিন্দি সিনেমা সবখানেই সফল ইলিয়ানা। হিন্দি সিনেমা ‘বরফি’তে বাঙালি কন্যার ভূমিকায় অনবদ্য অভিনয়ে নজর কেড়েছিলেন সবার। সামাজিক যোগাযোগ-মাধ্যমে নিজের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘গত কয়েকদিনে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ।

আপাতত আমি ভালো আছি, স্থিতিশীল রয়েছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’ এদিকে ইলিয়ানার অসুস্থতার খবরে বেশ চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শরীরে হঠাৎ পানির পরিমাণ কমে যায় ইলিয়ানার। তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেয়া হয় তাকে। এখন কিছুটা স্থিতিশীল তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সাফল্য অর্জন করা ইলিয়ানা সিনেমাতেই স্থায়ী আসন করে নিতে চান। তবে হিন্দি সিনেমায় শুরুতে ভালো সাড়া ফেললেও বর্তমানে তেমন কোনো সিনেমায় দেখা যায় না ইলিয়ানাকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit