সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় পুকুরে মিলল ৩৫ কোটি টাকার নারায়ণ মূর্তি

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিল।

খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit