বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

আটোয়ারী হাসপাতালে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করা হযেছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি ফলক উম্মোচনের মাধ্যমে অপরেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালের সাফল্য ও গুরুত্বপুর্ণ সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশংসা করেন এবং জনবল সংকট, এক্স-রে মেশিন অচলের বিষয় সহ সকল সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবগত করাবেন মর্মে আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন, এডিবি’র টিম লিডার ডা. মওলা বক্স চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, এসআইএমও ডা. সিফাত জাহান, গাইনী কনসালটেন্ট ডা. নাহিদ সিদ্দিকা, এ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. শামসুল হুদা, হাসপাতালের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit