রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম

নাচের ভিডিও পোস্ট করায় ইরানি দম্পতির ১০ বছরের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি আদালত রাস্তায় নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদের দুর্নীতি, পতিতাবৃত্তি ও প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান

ভিডিওটিতে ওই দম্পতি তেহরানের আজাদি (স্বাধীনতা) টাওয়ারে নাচতে দেখা গেছে। নৈতিকতা পুলিশের হাতে আটক এক নারীর মৃত্যুর পর বিক্ষোভে যুক্ত হতে দেখা যায় এমন ব্যক্তিদের কঠোর শাস্তি দিচ্ছে ইরান কর্তৃপক্ষ। যদিও এই দম্পতির নাচ ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে যুক্ত নয়।

একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পর ওই দম্পতিদের গ্রেফতার করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাদের সম্মিলিত ফলোয়ার প্রায় দুই মিলিয়ন। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি (২২) নামে এক নারীর মৃত্যুর পর ইরান জুড়ে সরকারবিরোধী ছড়িয়ে পড়ে। তেহরানে নারীদের হিজাব ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit