রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম

ঢাবির পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপার্সন ড. নীরু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মো. মৃন্ময় হাসান ভূইয়া নিরব ও তাসনিম জাহান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সুপেশ দেবনাথ বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “ধর্ম শিক্ষা প্রসারের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান চর্চায় প্রাচীনকাল থেকেই বৌদ্ধ পন্ডিতদের সুনাম রয়েছে। শিক্ষার্থীদের এসব বিষয়ে জানতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে”। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন ও অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন গৌরবময় ভূমিকা পালন করেছেন, তেমনি উন্নত বাংলাদেশ বিনির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit