রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

উপনির্বাচন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : বিএনপিদলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশের চার জেলায় এ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিসি ক্যামেরা না থাকলেও ৮৬৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।

গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাত সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শূন্য ঘোষণা করার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমান সংসদের মেয়াদ রয়েছে এক বছরেরও কম। কিন্তু উপনির্বাচন ঘিরে তৈরি হয়েছে জাতীয় রাজনীতির নানা মেরুকরণ। আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী দিলেও ১৪-দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে (ইনু) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দিলেও সেখানে বিএনপির পদত্যাগী এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। প্রতিটি আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।

নির্বাচনি এলাকাগুলোর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি ও পুলিশ। ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে তেমন উত্তাপ দেখা যাচ্ছে না। ফলে আশানুরূপ ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে। ছয় আসনে ভোটকেন্দ্র ৮৬৭টি। ভোট কক্ষ ৫ হাজার ৮৯৮টি। ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ছয়টি আসনে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উপনির্বাচন শেষ করার প্রত্যাশা জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, জাতীয় সংসদের ৬টি শূন্য আসনের উপনির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব আয়োজন শেষ করা হয়েছে। এ জন্য দেড়গুণ ইভিএম সরবরাহ করা হয়েছে। 

তিনি আরও জানান, সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit