রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণের কাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় গিয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার।গত (২৪ জানুয়ারি) খালেদা খাতুন (৫৫) ও তার পরিবারের একাধিক সদস্যের আবেদনের পরই আদালত থেকে ভবন নির্মাণকাজ বন্ধ রাখতে স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছিল।ভুক্তভোগী খালেদা খাতুন ও ছেলে-মেয়ে জানান, তারা মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল করিম সাহেবের বাড়ির বাসিন্দা। তারা ও তাদের মা ওয়ারিশ সূত্রে তাদের বাবার একশত ২৩ ডেসিমেল সম্পত্তির মালিক। সম্প্রতি একই বাড়ির হাবীব উল্যার ছেলে ওমর ফারুক ও তার তার পরিবারের একাধিক সদস্য জোরপূর্বক আমাদের মালিকীয় ৮৬ দাগের ৩ ডেসিমেল জায়গার ওপর ভবন নির্মাণ শুরু করে।

এ ঘটনায় নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত গত ২৪ জানুয়ারি ওই জায়গায় স্থিতাবস্থা জারি করেন। কিন্তু ফারুক ও তার পরিবারের সদস্যরা আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। বিষয়টি কোম্পানীগঞ্জ থানায় অবহিত করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে তার জায়গায় নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশের যোগসাজশে এই নির্মাণ কাজ চলছে।  

অভিযুক্ত ওমর ফারুক অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তারা তাদের কাজ বন্ধ রেখেছেন।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জানান, কাজ বন্ধ রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই সময় বাদী পক্ষ বাড়ি ঘর ভাংচুর শুরু করে দিয়েছে। বাদী পক্ষ পুলিশকে ডেকে নিয়ে বিপদে পালানোর ব্যবস্থা করেছে। পুলিশের আগে বাধা দিতে পারবেনা।  পুলিশ গেলে ভাংচুর করবে,পুলিশ কি আসামি হবে। পুলিশ বিপদে পড়বেনা।    

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit